২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ চাহিদা মেটাতে আঞ্চলিক সমঝোতায় সমর্থন দেবে বিশ্বব্যাংক

আঞ্চলিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যকার আলোচনা এগিয়ে নিতে সমর্থন যোগাবে বিশ্বব্যাংক। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীরর সঙ্গে বৈঠকে শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঞ্চলিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যকার আলোচনা এগিয়ে নিতে সমর্থন যোগাবে বিশ্বব্যাংক। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীরর সঙ্গে বৈঠকে শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আলোচনায় সব পক্ষের সুবিধার দিকে লক্ষ্য রাখা হবে এবং তাদের সঙ্গে আরও দেশের যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হবে। প্যাটেল জানান, সম্ভবত বিশ্বে সবচেয়ে বেশি বিদ্যুৎ চাহিদা এখন ভারতের। নেপাল ও বাংলাদেশ পরিবেশ সম্মত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই তিনটি দেশকে এক টেবিলে বসানোর ব্যাপারে বিশ্বব্যাংক কাজ করতে আগ্রহী।" ভারতের বিদ্যুৎ চাহিদা নিয়ে আলোচনার বিষয়ে প্যাটেল বলেন, "আলোচনা মাত্র শুরু হয়েছে। সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আরও কথাবার্তা চলবে।" তিনি জানান, কিছু আন্তঃদেশীয় বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের বিষয়ে আলোচনার জন্য নেপাল ও ভারত যাওয়ার পরিকল্পনা আছে তার। ৩০ জানুয়রি তিনি নেপাল যাবেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আঞ্চলিক সহযোগিতা, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংস্থাটির সহায়তা ও সিডর বিধ্বস্ত এলাকার পুনর্বাসন কর্মকাণ্ডে সহায়তার বিষয়ে আলোচনা করেন। গত ১৫ জানুয়ারি বাংলাদেশে আসেন প্রফুল প্যাটেল। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বিশ্বব্যাংক যথেষ্ট সহযোগিতার মনোভাব দেখাচ্ছে। সার্কের মাধ্যমে কীভাবে সহায়তা বাড়ানো যায় তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২৩৩৩ ঘ.