২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় বিরল গাঙ্গেয় ডলফিন পিটিয়ে হত্যা

বাগেরহাটের মংলার কাইনমারী খালে সোমবার সকালে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন ধরা পড়লে জেলেরা অজ্ঞতাবশত বিপন্ন এই প্রাণীকে পিটিয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

বাগেরহাট, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলার কাইনমারী খালে সোমবার সকালে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন ধরা পড়লে জেলেরা অজ্ঞতাবশত বিপন্ন এই প্রাণীকে পিটিয়ে হত্যা করে। কিছু লোক ডলফিনটিকে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ হিসাবে মংলা বাজারে এনে বিক্রির চেষ্টা চালায়। এলাকাবাসী প্রাণীটিকে বিরল প্রজাতির শিকার নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করলে তারা বিকেলে মৃত ডলফিনটি স্থানীয় 'সুন্দরবন যাদুঘর' এর সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকার অসংখ্য মানুষ ডলফিনটি দেখতে সুন্দরবন যাদুঘরের সামনে ভিড় করে। বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত সুন্দরবন যাদুঘরের পরিচালক সুভাষ বিশ্বাস জানান, প্রশাসনিক কোন জটিলতা না থাকলে তিনি ডলফিনটির মৃতদেহ সংরক্ষণের উদ্যোগ নিতে পারেন। এ জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি তার হাতে আছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৩ ঘ.