২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল বাসের চাকায় পিষ্ট

নেত্রকোনা শহরের কুরপাড়া এলাকায় রোববার দ্রুতগামী বাসের চাকার পিষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

নেত্রকোনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা শহরের কুরপাড়া এলাকায় রোববার দ্রুতগামী বাসের চাকার পিষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় কনস্টেবল (নম্বর-২১৬) লিয়াকত আলীকে (৪০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল লিয়াকত সকালে হাসপাতাল থেকে বের হয়ে পায়চারী করার সময় চট্টগ্রাম থেকে আসা সুখী পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-১০৪৮) চাপা দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা থানায় কর্মরত লিয়াকত কিছু দিন আগে কলমাকান্দা বিষরপাশা জলমহালে সন্ত্রাসীদের হামলায় মারাত্মভাবে আহত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক রেজাউল ইসলাম খান জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩২ ঘ.