দিনাজপুর, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ২ নম্বর ইউনিটটি আবার চালু হয়েছে। ২১ জানুয়ারি বয়লারের টিউব লিকেজের কারণে এই ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ২ নম্বর ইউনিটটি আবার চালু হয়েছে। বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24