২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান জামিনে মুক্ত

বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান প্রায় ১১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বিশ্বনাথ থানা ছাত্রদল নেতা আনু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপরে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান প্রায় ১১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বিশ্বনাথ থানা ছাত্রদল নেতা আনু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপরে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিলেটের প্রধান বিচারিক হাকিম রফিকুল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্ত গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেন। এতে বলা হয় এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা। প্রকৃতপক্ষে অসাবধানতাবশত কোমরে রাখা রিভলভারের গুলিতে আনু নিহত হয়েছেন। এরপর তাৎক্ষণিকভাবে মুহিবুরের আইনজীবী জামিন আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী সিরাজ খানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমতির চান তদন্ত কর্মকর্তা। মামলা দায়েরের অনুমতির উপর শুনানির জন্য আগামী ৭ ফেব্র"য়ারি তারিখ ধার্য করেছে আদালত। গত বছরের ৩ ডিসেম্বর আনু মারা যাওয়ার পর মুহিবুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে সিরাজ খান একটি হত্যা মামলা দায়ের করেন। মুহিবুর রহমান ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়। মুক্তি পাওয়ার পর মুহিবুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, "আমাকে ষড়যন্ত্র করে ওই মামলায় অন্তর্ভুক্ত করেছিল রাজনৈতিক প্রতিপক্ষরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/