২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের কড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিএসএফ-বিডিআরের মধ্যে গোলাগুলি হয়েছে। বিএসএফ এর গুলিতে ট্রোপা (৩০) নামের বাংলাদেশি এক আদিবাসী যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জয়পুরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিএসএফ-বিডিআরের মধ্যে গোলাগুলি হয়েছে। বিএসএফ এর গুলিতে ট্রোপা (৩০) নামের বাংলাদেশি এক আদিবাসী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ট্রোপা পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের বাসিন্দা। জয়পুরহাট-২৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন ইন-চার্জ মেজর আবু সাঈদ খান জানান, রাত সাড়ে ১২ টার দিকে ট্রোপাসহ ৪/৫ জন বাংলাদেশি কড়িয়া সীমান্তের ২৭৭/৩২ সাব পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে ২২ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় ট্রোপা গুলিবিদ্ধ হন। বিডিআর পাল্টা ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। গুরুতর আহত ট্রোপাকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সীমান্ত জুড়ে বিডিআর টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১০০ ঘ.