ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খারাপ আবহাওয়ার কারণে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত করে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় রাত সোয়া আটটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক জানান, ২০ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন দিল্লি মসজিদের মাওলানা জুুবায়েরুল হাসান।
সন্ধ্যা ৭টা ৪০ এ টঙ্গি পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খারাপ আবাহাওয়ার জন্য ইজতেমার সময় সক্ষিপ্ত করে শুক্রবার রাত আটটায় আখেরি মোনাজাতের সিদ্ধান্ত হয়েছে।
তিনদিনব্যাপী এই ইজতেমার আখেরি মোনাজাত হওয়ার কথা ছিল রোববার সকালে।
বৃহস্পতিবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ইজতেমার মাঠে মুসল্লিদের দুর্ভোগ শুরু হয়। বয়স্কদের অনেকে শীতে কাঁপতে থাকেন।
টঙ্গি পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুর্যোগপূর্ন আহাওয়ার কারণে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মুসল্লিদের কথা বিবেচনা করে আয়োজক মরুব্বীয়ানরা আখেরি মোনাজাত রাত ৮টায় করার সিদ্ধান্ত নিয়েছেন।"
শুক্রবার তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। হজের পর এটিই মুসলমানদের বড় সমাবেশ।
তিনদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ২২ লাখ মুসল্লির
bdnews24