২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা সার উদ্ধার

মিয়ানমারে পাচারের সময় টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো ট্রলার আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

কক্সবাজার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে পাচারের সময় টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো ট্রলার আটক করেছে বিডিআর। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ-সাবরাংয়ের মাঝামাঝি মংলি এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। তবে কার্গো ট্রলারটিতে থাকা আট পাচারকারী সাগরে ঝাপ দিয়ে পালিয়ে যায়। টেকনাফ ২৩ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর সদস্যরা 'এমভি রিয়াদ' নামের সার বোঝাই ওই কার্গো ট্রলারটি আটক করে। তবে পাচারকারীরা ট্রলার থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ভোলা জেলা থেকে সার বোঝাই করে সাগর পথে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত সারের মূল্য প্রায় ৪ লাখ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৫২৮ ঘ.