২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অপহরণের দায়ে এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

সিলেটে স্কুল ছাত্রীকে অপহরণ ও জোর করে বিয়ে করার দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে স্কুল ছাত্রীকে অপহরণ ও জোর করে বিয়ে করার দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ কে এম নাসির উদ্দিন আল মাহমুদ এ রায় দেন। ২০০০ সালের ২৪ জুন বিকাল ৪টার দিকে সিলেটের শাহ পরান এলাকার কৃষ্ণগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে মেজরটিলা এলাকার জাহানপুর গ্রামের সফিক মিয়ার ছেলে মানিক মিয়া স্কুলের সামনে থেকে অপহরণ করে নির্যাতন ও জোরপূর্বক বিয়ে করে। এ ঘটনায় ছাত্রীর বাবা আবুল কালাম ওই বছরের ২৭ জুন সিলেট কোতয়ালী থানায় মামলা করেন। ৯ সেপ্টেম্বর মানিককে গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হোসনে আরা বেগম ওই বছরের ২৫ অক্টোবর মানিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১০ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়ার পর রায় ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫৫ ঘ.