ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে যে ভাবে মুক্তি দেয়া হল তাতে নানা প্রশ্নের জন্ম হয়েছে-এ মন্তব্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআই'বি) চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদের। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, অনেক ভাল হতো যদি মামলা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মামলা প্রত্যাহার করে নেওয়া হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম মোর্তোজা অন্তু ও আবদুর রহিম হারমাছির কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আরও কয়েকজন ।
সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ন্যায়বিচার না হলে ভবিষ্যতে খারাপ উদাহরণ হিসেবে দাঁড়াতে পারে।
টিআই'বি-র চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ বলেন, ''শিক্ষকদের কেনই বা আটক করা হলো, আর কেনোই বা এভাবে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করে মুক্তি দেয়া হলো
bdnews24