২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগ্যপণ্যের দাম কমাতে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর তাগিদ

চালসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমাতে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন অতিরিক্ত বাণিজ্য সচিব গোলাম মোস্তাকীম। তিনি বলেন, "আমদানি নির্ভর হয়ে পড়ায় খুচরা ও পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমাতে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন অতিরিক্ত বাণিজ্য সচিব গোলাম মোস্তাকীম। তিনি বলেন, "আমদানি নির্ভর হয়ে পড়ায় খুচরা ও পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ছে।" অতিরিক্ত বাণিজ্য সচিব গোলাম মোস্তাকীম মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণ ও মূল্য বৃদ্ধি রোধকল্পে করণীয় সম্পর্কিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। চালের বাজার স্থিতিশীল রাখতে আসন্ন বোরো মৌসুমে বাম্পার ফলনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এজন্য সার, ডিজেলসহ অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের কাছে সহজলভ্য করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, ব্যবসায়ীরা যাতে নির্বিঘে