ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের ৩টি মামলায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে- 'প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।'
এর মধ্যে গত বছরের ২৩ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের করা ৫১ নম্বর মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ২২ আগস্ট রাজশাহীর মতিহার থানায় দায়ের ১০ নম্বর মামলার দশ এবং ২৪ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের ৬০ নম্বর মামলার ১২ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে মামলা দুটি প্রত্যাহেরর সিদ্ধান্ত হয়েছে।
মতিহার থানার যে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ১০ আসামি হলেন
bdnews24