চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর পোড়াগাঁও গ্রাম থেকে রোববার রাতে পরিত্যক্ত অবস্থায় ১৩টি বোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ এর কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লক্ষ্মীনারায়ণপুর পোড়াগাঁও গ্রামে রাত ১টার দিকে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে।
তিনি জানান, ১৩টি বোমা একটি কাপড়ের ব্যাগে রাখা ছিল। এগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫৬ ঘ.
bdnews24