ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনের জনসভায় বোমা হামলার বিচার ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের শাস্তির দাবি নিয়ে রোববার পল্টন হত্যার সপ্তম বার্ষিকী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির জনসভায় বোমা হামলায় পাঁচ জন নিহত হয়। এরা হলেন, সিপিবি কর্মী হিমাংশু মণ্ডল, আব্দুল মজিদ, মোক্তার হোসেন, আবুল হাশেম এবং ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস সাহা।
নিহতদের স্মরণে রোববার সকালে বিভিন্ন দল ও সংগঠন সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দেয়।
সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় শহীদ বেদীতে ফুল দেয়।
এরপর পর্যায়ক্রমে ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, ন্যাপ, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি. গণতান্ত্রিক বাম মোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণসংহতি আন্দোলন , ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, লতিফ বাওয়ানী জুট মিল শ্রমিক ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, যুব মৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্রলীগ, পুরানা পল্টন হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে ফুল দেয়।
পরে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় মুজাহিদুল ইসলাম সেলিম সাত বছরেও ওই বোমা হামলার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সা
bdnews24