২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথখালীতে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

বাগেরহাটের ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাউথখালীর একটি পুকুর থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ১৫ নভেম্বর সিডর আঘাত হানার পর এই নিয়ে শরণখোলা উপজেলার এ ইউনিয়নে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বাগেরহাট, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাউথখালীর একটি পুকুর থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ১৫ নভেম্বর সিডর আঘাত হানার পর এই নিয়ে শরণখোলা উপজেলার এ ইউনিয়নে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৩ জনে। শনিবার সকালে একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে আছিয়া বেগম (৭০) নামে এই বৃদ্ধার দেহাবশেষ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দেহাবশেষের সঙ্গে পাওয়া কাপড় দেখে তাকে সনাক্ত করে। দক্ষিণ সাউথখালী গ্রামের মোসলেম পাহোলানের স্ত্রী আছিয়া বেগম ঘূর্ণিঝড়ের আগে পাশের বগী গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, শনিবার সকালে বগী গ্রামের জব্বার আকনের বাড়ির পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় কাঁথা জড়ানো অবস্থায় ওই বৃদ্ধার দেহাবশেষ উদ্ধার করা হয়। তার মেয়ে আলেয়া খাতুন পরনের কাপড় দেখে তার মাকে সনাক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৬২৬ ঘ.