২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক ডাকাতি মামলায় দুই আসামির জবানবন্দি

ব্র্যাক ব্যাংক ডাকাতি মামলার প্রধান দুই আসামি মাহেব আলম ও রাজা মিয়া রাজু বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক একে এম নাসিরউল্লাহ বৃহস্পতিবার মাহেব ও রাজাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের জবানবন্দি নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। পরে হাকিম মো. মেহায়েত উদ্দিন তার খাসকামরায় ওই দুজনের জবানবন্দি নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্র্যাক ব্যাংক ডাকাতি মামলার প্রধান দুই আসামি মাহেব আলম ও রাজা মিয়া রাজু বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক একে এম নাসিরউল্লাহ বৃহস্পতিবার মাহেব ও রাজাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের জবানবন্দি নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। পরে হাকিম মো. মেহায়েত উদ্দিন তার খাসকামরায় ওই দুজনের জবানবন্দি নেন। জবানবন্দি নেওয়ার পরে তাদের দুজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ৫ জানুয়ারি রাতে ডাকাতরা রাজধানীর শুক্রাবাদে হোটেল নিদ মহলের তৃতীয় তলার একটি কক্ষের মেঝে কেটে দোতলায় ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার স্ট্রং রুমে ঢোকে। তারা ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নিয়ে যায়। এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জানুয়ারি মাহেব আলম ও রাজা মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি স্থান থেকে মোট ১৯২ ভরি সোনার গহনা উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২২৪ ঘ.