২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় জেলা প্রশাসক পদে রদবদল

পাঁচটি জেলায় জেলা প্রশাসক পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। দুজন জেলা প্রশাসককে দুটি বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে এবং তিনজন উপ-সচিবকে বদলি করে জেলা প্রশাসক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচটি জেলায় জেলা প্রশাসক পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। দুজন জেলা প্রশাসককে দুটি বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে এবং তিনজন উপ-সচিবকে বদলি করে জেলা প্রশাসক করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব তাজুল ইসলামকে পিরোজপুরে, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ মামুনকে ঠাকুরগাঁওয়ে এবং অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে রাজবাড়ীর জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া পিরোজপুরের জেলা প্রশাসক আবদুল কাইয়ুমকে স্থানীয় সরকার বিভাগে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক তৌহিদা বুলবুলকে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২১২৯ ঘ.