ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পৃথক দুটি দুর্নীতির মামলায় জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, রাজউকের অথরাইজড অফিসার ফৌজি মো. বিন ফরিদ, সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণি ও তার স্ত্রী মহসিন আরা গণির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার আতিকউল্লাহ খান মাসুদ, ও ফৌজি মো. বিন ফরিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১০ এর বিচারক একে এম আরিফুর রহমান। আগামী ২২ জানুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষে ৮ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আতিকউল্ল
bdnews24