২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু সংক্রমণ রোধে বরিশালে সহস্রাধিক মুরগি নিধন

বরিশাল নগরীতে প্রথমবারের মতো বার্ড ফ্লুর (এভিয়েন ইনফ্লুয়েঞ্জা) ঘটনা ধরা পড়ার পর সোমবার রাতে এক হাজারেরও বেশি মুরগি নিধন করা হয়েছে। আক্রান্ত এলাকায় তিন মাস মুরগি পালন নিষিদ্ধ করা হয়েছে। বরিশাল আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান ও গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুনীল চন্দ্র গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের নবগ্রাম সড়কের পিয়ন বাড়ি এলাকার আক্কেল আলীর গৃহপালিত একটি মুরগি ১৩ জানুয়ারি মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 07:39 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বরিশাল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে প্রথমবারের মতো বার্ড ফ্লুর (এভিয়েন ইনফ্লুয়েঞ্জা) ঘটনা ধরা পড়ার পর সোমবার রাতে এক হাজারেরও বেশি মুরগি নিধন করা হয়েছে। আক্রান্ত এলাকায় তিন মাস মুরগি পালন নিষিদ্ধ করা হয়েছে। বরিশাল আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান ও গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুনীল চন্দ্র গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের নবগ্রাম সড়কের পিয়ন বাড়ি এলাকার আক্কেল আলীর গৃহপালিত একটি মুরগি ১৩ জানুয়ারি মারা যায়। মরা ওই মুরগি নিয়ে তিনি জেলা পশুসম্পদ অধিদপ্তরে আসেন। প্রাথমিকভাবে পরীক্ষার পর মুরগিটি এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।" ডা. সুনীল গাইন জানান, রোগ সম্পর্কে নিশ্চিত হতে মরা মুরগির নমুনা ওই দিন বাংলাদেশ লাইফ স্টক রিচার্স ইনস্টিটিউস (বিএলআরআই) পাঠানো হয়। সোমবার বিএলআরআই থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় মুরগিটি এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছিল বল&#2503