ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে পল্লী বিদ্যুৎ সমিতির ১০০ কেভি ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফর্মার এক রাতে চুরি হয়েছে। এর ফলে কসবা বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
কসবা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক পংকজ কুমার দেবনাথ জানান, রোববার ভোররাতে কসবা হাসপাতাল, গোপীনাথপুর এবং কসবা থানার কাছের তিনিটি ট্রান্সফর্মার চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
প্রতিটি ট্রান্সফর্মারের দাম ১ লাখ ২০ হাজার টাকা বলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জানান। তিনি বলেন, গ্রাহকরা নতুন ট্রান্সফর্মারের জন্য টাকা দিলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
এদিকে নতুন ট্রান্সফর্মার স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি প্রতি গ্রাহকের কাছে ১ হাজার ৪০০ টাকা দাবি করেছে বলে স্থানীয়রা জানান। গ্রাহকরা এ টাকা দিতে রাজি না হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ না থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। চিকিৎসা ব্যবস্থাও বিঘি
bdnews24