২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ সহকারীরা ১১টি বিষয়ে কাজ করার ক্ষমতা পেয়েছেন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা বিভাগের ১১ টি বিষয়ে কাজ করবেন। বৃহস্পতিবার তিন জন বিশেষ সহকারী নিয়োগ করার পরপরই প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ তাদের কার্যক্রম সংক্রান্ত এ আদেশ দেন। প্রধান উপদেষ্টার এ আদেশের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারীরা ২৫ কোটি টাকা অথবা তার বেশি টাকার সরকারি ক্রয় সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানোর জন্য সারসংক্ষেপ অনুমোদন করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 07:49 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা বিভাগের ১১ টি বিষয়ে কাজ করবেন। বৃহস্পতিবার তিন জন বিশেষ সহকারী নিয়োগ করার পরপরই প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ তাদের কার্যক্রম সংক্রান্ত এ আদেশ দেন। প্রধান উপদেষ্টার এ আদেশের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারীরা ২৫ কোটি টাকা অথবা তার বেশি টাকার সরকারি ক্রয় সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানোর জন্য সারসংক্ষেপ অনুমোদন করতে পারবেন। পাশাপাশি একই কমিটিতে পাঠানোর জন্য পাঁচ কোটি টাকার বেশি পরামর্শক সেবার দরপ্রস্তাবের সারসংক্ষেপও অনুমোদন দেবেন তারা। প্রয়োজনীয় বিষয়ের ওপর সার সংক্ষেপ অনুমোদন করে বিভিন্ন উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠাতে পারবেন বিশেষ সহকারীরা। এছাড়া বিশেষ সহকারীদের যে সব বিষয় অনুমোদন করার এখতিয়ার দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের লিয়েন যাওয়া, 'বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান সংক্রান্ত' আদেশ অনুযায়ী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রস্তাব, একনেকে উপস্থাপনযোগ্য প্রস্তাব, বাজেট বরাদ্দ সাপেক্ষে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার গাড়ি প্রতিস্থাপন , প্রকল্প সারপত্র এবং বাজেট বিভাজন/বাজেটের উপযোজন/বরাদ্দ সংক্রান্ত প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো। বাস্তবায়নাধীন প্রকল্পে যথাযথ প্রক্রিয়ায় সংশোধনী এনে নতুনভাবে সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার অনুমোদন দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে বিশেষ সহকারীদের। প্রসঙ্গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তিনজনকে নিয়োগ দেয় সরকার। শনিবার তাদের দপ্তর বন্টন করা হয়। বিশেষ সহকারীরা হলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক মোল্লা। তাকে দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্যারিস্টার দেবাশীষ রায় পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং অধ্যাপক এম তামিমকে দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসকে/১৩৪০ঘ.