২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে ২১ ঘর ছাই

চট্টগ্রামের নগরীর বায়েজীদ থানার ষোলশহর ২ নম্বর গেইট সংলগ্ন মেয়র গলিতে রোববার রাতে আগুনে ২১টি বসত ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নগরীর বায়েজীদ থানার ষোলশহর ২ নম্বর গেইট সংলগ্ন মেয়র গলিতে রোববার রাতে আগুনে ২১টি বসত ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে গুলতাজ বেগমের মালিকানাধীন একটি বসতঘরে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা পাশের ২০টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রহ্লাদ সিংহ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি গাড়ি ঘটনাস্থলে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ২১টি ঘরই পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১২৩৯ ঘ.