ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ল্যাবএইডে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ নাট্যকার ও অধ্যাপক সেলিম আল দীনকে সোমবার দুপুরের পর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হবে।
ল্যাবএইডের মিডিয়া সমন্বয়কারী মেজবাহ্ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সেলিম আল দীনকে ব্যাংকক জেনারেল হাসপাতালের হার্ট ইনস্টিটিউটে পাঠানো হবে। এখনও সময় নির্ধারিত হয়নি। তবে তাকে নিতে নিতে তিনটা চারটা বাজতে পারে।"
স্বজনদের ইচ্ছাতেই সেলিম আল দীনকে ব্যাংকক নেয়া হচ্ছে বলে জানান মেজবাহ্ য়াযাদ।
১৩ জানুয়ারি সেলিম আল দীনের অবস্থার কিছুটা অবনতি হলেও সোমবার সকাল পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত আছে বলে জানান মেজবাহ্।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এসকে/১১৫০ঘ.
bdnews24