সিরাজগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা বহুমুখী সেতুর পশ্চিম টোল প্লাজায় ট্রাক চালকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রোববার দুপুরে সেতুর এক টোল আদায়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. শহীদুল ইসলাম (২৬) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইশাপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা রওশন বলেন, অতিরিক্ত চালবাহী চারটি ট্রাকের চালকদের কাছ থেকে ১৩শ টাকা ঘুষ নেয়ার সময় শহিদুল ইসলামকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০৪১ ঘ.
bdnews24