২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চলছে বাজার তদারকি

বরিশাল নগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। একজন করে ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত কয়েকটি কমিটি প্রতিদিন বাজার পরিদর্শন করছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। একজন করে ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত কয়েকটি কমিটি প্রতিদিন বাজার পরিদর্শন করছে । কমিটি বিভিন্ন বাজারের মজুদার থেকে শুরু করে খুচরা বিক্রেতাদের সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে। জেলা প্রশাসনের ব্যাবসা ও বাণিজ্য শাখার কর্মকর্তারা জানান, চলতি বছরের ৮ জানুয়ারি জেলা প্রশাসক মো. মঞ্জুর-ই-এলাহী বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। তাদের প্রতিদিনের বাজার পরিস্থিতির ওপর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই বাজার তদারকি শুরু করেছে কমিটিগুলো। রোববার বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম এহসানুল মামুন নগরীর সাগরদী বাজার পরিদর্শন করেন। প্রশাসনের উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসক মো.মঞ্জুর-ই-এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করায় মজুদদাররা পণ্যের দাম ইচ্ছামতো বাড়াতে পারছে না।" তিনি বলেন, কমিটির অনেক সদস্যই বাজার পরিদর্শনে অংশ নিচ্ছেন না। কমিটির সবাই সচেতন হলে মজুদারদের সুযোগ কমতো। ফলে বাজার মূল্য আরও বেশি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যেত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৪০ ঘ.