২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আগুনে ৫ দোকান ছাই

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে শনিবার রাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

মাগুরা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে শনিবার রাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে যায়। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার নুর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটি মুদি দোকান, একটি হোটেল ও একটি কাপড়ের দোকান পুড়েছে। এতে ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা বলে প্রাথমিকভাবে দমকল বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.