সিলেট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় সরকার তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
শনিবার হবিগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর স্মরণসভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে গৌরবের অধ্যায়। মুক্তিযোদ্ধারা সবার কাছে সম্মানিত। বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে যথাযথ মূল্যায়ন করেছে। এই সরকার প্রতিটি মুক্তিযোদ্ধাকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দেবে।"
যুদ্ধাপরাধীদের বিচারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভার বক্তাদের আহ্বানের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, "এ এক্ষেত্রে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, সরকারে সে বিষয়ে আলোচনা হচ্ছে।"
মানিক চৌধুরীর সপ্তদশ মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ইফতেখার আহমদ চৌধুরী।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বীরউত্তম, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী সভায় বক্তব্য রাখেন।
ইতিহাস বিকৃতি রোধে সরকার আন্তরিকভাবে চেষ্টা করলেও কিছু কিছু ক্ষেত্রে ত্র"টি রয়ে গেছে- মন্তব্য করে কে এম সফিউল্লাহ বলেন, "আমরা যুদ্ধ করেছি একটি সরকারের অধীনে। তাই বঙ্গবন্ধুর পরেই তাজউদ্দিনসহ সরকারে যারা ছিলেন তাদের নাম থাকা উচিত। সামরিক বাহিনীর নাম এলে সেক্ষেত্রে জেনারেল ওসমানী, জেনারেল রব, এ কে খন্দকারের নাম আগে থাকা উচিত। এরপর অনান্য সেক্টর কমান্ডারদের নাম আসতে পারে। যার যা প্রাপ্য তা আমাদের নিশ্চিত করতে হবে।"
একটি ধিক্কার স্তম্ভ তৈরি করে তাতে রাজাকারদের নাম লিখে ধিক্কার দেওয়ার জন্য সফিউল্লাহ নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
অ্যাডভোকেট আফরোজ বখতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনূর রশীদ বীরপ্রতীক, সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুজিবনগর সরকারের কর্মকর্তা তওফিক ইমাম, অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, মাহবুব উদ্দিন চৌধুরী, মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী, ছেলে সুজন চৌধুরী প্রমুখ।
বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সব মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। আমাদের দেশেও তা করতে হবে। আর এক্ষেত্রে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে।
পরর&
bdnews24