২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান নির্বাচন কমিশনার সাখাওয়াতের

দুর্নীতি, স্বজনপ্রীতির ধারা থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি, স্বজনপ্রীতির ধারা থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন। শনিবার বরিশালের হিজলা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ আহ্বান জানান। সাখাওয়াত হোসেন বলেন, অতীতে রাজনৈতিক দলের নেতারা নির্বাচিত হয়ে পরিবারতন্ত্র আর স্বজনপ্রীতির মাধ্যমে দেশে দুর্নীতি ও লুটপাট করেছে। এ ধারার ইতি টানতে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী দেশে নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনার জানান। একইসঙ্গে তিনি বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ যে গতিতে এগিয়ে চলছে তাতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন করা যেতে পারে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহাবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলামসহ সেনাবাহিনী ও জেলা কর্মকর্তারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.