২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার জাহিদ হোসেন। অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে জাহিদ হোসেন দাবি করেছেন। শামীম আহমেদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, টেন্ডারবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.