২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার

শহরের বনানীপাড়া জাহাঙ্গীর কলোনির একটি ঘর থেকে শুক্রবার রাতে দুই ফুট উচ্চতার একটি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 06:47 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ফেনী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের বনানীপাড়া জাহাঙ্গীর কলোনির একটি ঘর থেকে শুক্রবার রাতে দুই ফুট উচ্চতার একটি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান সাংবাদিকদের জানান, হাবিব নামের এক ব্যক্তি ওই ঘরে ভাড়া থাকে। সেখানে সে চিকিৎসার নামে ঝাড়ফুঁক আর তাবিজের ব্যবসা খুলে বসেছিল। বিষয়টি জানতে পেরে দুপুরে এক পুলিশ কর্মকর্তা রোগীর বেশে সেখানে যান। সে সময় ওই ঘরে তিনি একটি বুদ্ধ মূর্তি দেখতে পান। পরে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। এ সময় মো. ইউসুফ (৫০), জাকির হোসেন (২৮), অলিউল্লাহ (১৯), আব্দুল বারেক (৪৫), আব্দুল মান্নান (২৮) ও আবুল হাসেমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে পুলিশ আসার বিষয়টি টের পেয়ে হাবিব পালিয়ে যায়। কামরুল হাসান জানান, পাথরের তৈরি কালো রঙের মূর্তিটির উচ্চতা দুই ফুটের মতো। এটি কষ্টিপাথরের কি না কয়েকজন স্বর্ণকারের মাধ্যমে তা পরীক্ষা করার ব্যবস্থা করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৩৭ ঘ.