২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার মোবাইল বার্তা

"সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলি"- ইংরেজী হরফে লেখা এই বার্তাটি (এসএমএস) গ্রাহকদের কাছে পাঠানো শুরু করেছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ও টেলিটক। এর ঠিকানার অংশে ব্যবহার করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 07:17 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলি"- ইংরেজী হরফে লেখা এই বার্তাটি (এসএমএস) গ্রাহকদের কাছে পাঠানো শুরু করেছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ও টেলিটক। এর ঠিকানার অংশে ব্যবহার করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নাম। বৃহস্পতিবার রাতে ওই দুটি প্রতিষ্ঠানের গ্রাহকরা এই বার্তা পেতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে এসএমসটি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মুহূর্তে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আগামীকাল কথা বলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/০১০০ ঘ.