২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টার সাক্ষাত

প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের সঙ্গে সাক্ষাত করেছেন নবনিযুক্ত আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রধান বিচারপতির খাস কামরায় তিনি সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। তবে প্রধান বিচারপতির সঙ্গে তার কী কথা হয়েছে তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের সঙ্গে সাক্ষাত করেছেন নবনিযুক্ত আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রধান বিচারপতির খাস কামরায় তিনি সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। তবে প্রধান বিচারপতির সঙ্গে তার কী কথা হয়েছে তা জানা যায়নি। দুপুর পৌনে দুই টায় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আসেন। প্রথমে তিনি সমিতির হলরুমগুলো ঘুরে আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সমিতির কার্যালয়ে এসে সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের অনুপস্থিতে তার সঙ্গে ফোনে কথা বলেন। সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার ও মাহবুবে আলমসহ আইনজীবীরা নতুন আইন উপদেষ্টাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর তিনি দুপুর আড়াইটায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন। তিনটায় তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২০৪২ ঘ.