চট্টগ্রাম, জানুয়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার পালিত হয়েছে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ৯৮তম জন্মদিন। ফুল দিয়ে অগ্নিযুগের এ বিপ্লবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী শুভাকাঙ্খীদের সঙ্গে শুভেচ্ছা আর কুশল বিনিময় করেন তিনি।
মাস্টার দা সূর্যসেনের সহযোগী এ সংগ্রামী ব্যক্তিত্বের জন্মদিনে নগরীরর মোমিন রোডের 'বিপ্লব কুটির' হয়ে উঠেছিল উৎসব মুখর। বুধবার রাত ১২টা এক মিনিটে ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা প্রথম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনে তরুণসহ সব বয়স ও শ্রেণীর মানুষের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত বিনোদ বিহারী চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমার তরুণ বন্ধুরা আমাকে আজও তারুণ্যে ভরপুর করে রেখেছে। তাই আমার বিশ্বাস আমি একশ বছরের বেশি বাঁচব।"
তিনি বলেন, "আমি তরু"ণদের কাজে ও ভালোবাসার মধ্যে বেঁচে থাকব।"
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিনোদ বিহারী দেশের তরুণ স
bdnews24