২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডাকাতদের প্রতিহত করতে গিয়ে এক ব্যক্তি হত

রাজধানীর উত্তরায় বুধবার গভীর রাতে এক চলচ্চিত্র অভিনেত্রীর বাসায় ডাকাতির সময় প্রতিহত করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। সশস্ত্র ডাকাতরা এ সময় ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল লুট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় বুধবার গভীর রাতে এক চলচ্চিত্র অভিনেত্রীর বাসায় ডাকাতির সময় প্রতিহত করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। সশস্ত্র ডাকাতরা এ সময় ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল লুট করে। নিহতের নাম সামসুল ইসলাম (৭০)। তিনি চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভিনের বাবা। উত্তরা থানার উপপরিদর্শক শাহানারা বেগম জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় রাত দুইটার দিকে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় তাদের প্রতিহত করতে গেলে সামসুল ইসলাম গুরুতর আহত হন। পরে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতরা ওই বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা, ৩০-৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও হীরার আংটিসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল লুটে নেয় বলেও জানান তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমএ/১৭১০ ঘ.