২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমার লক্ষ্য: রাশেদা কে চৌধুরী

তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান রাশেদা কে চৌধুরী। শপথ নেওয়ার আগে বুধবার বিকেল ৪ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তাই উপদেষ্টা হিসেবে আমারও একই লক্ষ্য হবে। এছাড়া, উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব দেওয়া হবে তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান রাশেদা কে চৌধুরী। শপথ নেওয়ার আগে বুধবার বিকেল ৪ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তাই উপদেষ্টা হিসেবে আমারও একই লক্ষ্য হবে। এছাড়া, উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব দেওয়া হবে তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব।" গণস্বাক্ষরতা আন্দোলনের এই নেতা জানান, উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে মঙ্গলবার রাতেই নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে তিনি যথারীতি নিজ কর্মস্থল মোহাম্মদপুরের হুমায়ুন রোডের 'গণসাক্ষরতা অভিযান' অফিসে যান। বেশ কিছুক্ষণ অফিস করে দুপুরে চলে যান বনানীর বাসভবনে। রাশেদা কে চৌধুরী গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৯৭ সাল থেকে তিনি এই উন্নয়ন সংস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করছেন। এনজিওগুলোর সমন্বিত সংস্থা ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এর তিনি ভাইস চেয়ারম্যান রাশেদা কে চৌধুরী সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণেতা পর্ষদের সদস্য ছিলেন। ১৯৫০ সালের ২৭ অক্টোবর জন্ম নেওয়া রাশেদা লিবারেল আর্টসে স্নাতকোত্তর। স্বামী আব্দুল হাফিজ চৌধুরী চার্টাড অ্যাকাউন্ট্যান্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৪৪২ ঘ.