২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প অপটিক্যাল ফাইবার লাইন বসানো জরুরি: গোলটেবিলে মতামত

সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল ধারাবাহিকভাবে বিচ্ছিন্ন হওয়ার জন্য সরকারই দায়ী। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। ঝুঁকি এড়াতে বিকল্প একটি অপটিক্যাল ফাইবার লাইন বসানো জরুরি। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত 'হাউ টু এনশিওর আনইন্টারাপ্টেড ইন্টারনেট ইন বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে আইটি বিশেষজ্ঞ, ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা এ মত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল ধারাবাহিকভাবে বিচ্ছিন্ন হওয়ার জন্য সরকারই দায়ী। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। ঝুঁকি এড়াতে বিকল্প একটি অপটিক্যাল ফাইবার লাইন বসানো জরুরি। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত 'হাউ টু এনশিওর আনইন্টারাপ্টেড ইন্টারনেট ইন বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে আইটি বিশেষজ্ঞ, ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা এ মত দেন। এদের প্রায় সবাই অপটিক্যাল ফাইবার কেবলকে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণার দাবি জানান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি মো. রফিকুল ইসলাম রওলি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও বাংলাফোনের কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবলের সংযোগ আছে। কিন্তু বিকল্প কেবল ব্যবহারের প্রস্তাব দীর্ঘদিন ধরে আটকে রেখেছে অর্থমন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন অনলাইন পত্রিকাটির নির্বাহী পরিচালক (নিউজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) ফজল এম কামাল। প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এতে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের সৈয়দ মাহমুদুল হক বলেন, "আইটি খাতের ইস্যুগুলো প্রথমে শনাক্ত করতে হবে। এতে সরকার এ খাতের সমস্যা ও সম্ভাবনা বুঝতে পারবে। এখন অনেক প্রযুক্তি আসছে। কিন্তু আমাদের নীতিমালা সেগুলো গ্রহণের অনুমোদন দিচ্ছে না।" বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, "দীর্ঘদিন পরে আমরা সাবমেরিন কেবল পেলেও এটি নিয়ে বিড়ম্বনার শেষ নেই। জরুরি অবস্থার মধ্যেও অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হচ্ছে। এর জন্য দায়ী কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- এমন প্রমাণ নেই। এটি সরকারের দায়িত্বহীনতা। পাশাপাশি বিটিটিবি ও বিটিআরসি জনগণের তোয়াক্কা করে না।" কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ওপর জোর দেন টেলিযোগাযোগ বিশ্লেষক আবু সাঈদ খান। তিনি বলেন, "সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার পরও ইন্টারনেটের নিরবচ্ছিন্নতা নিয়ে যে কথা বলছি তা দুঃখজনক। কেবল কাটা যাওয়া নতুন না। গ্রামীণফোনেরও লাইন কাটা গিয়েছিল। গ্রামীণফোন এখন তাদের অপটিক্যাল ফাইবার কেবলকে বৃত্তাকার গঠনে নিয়ে এসেছে। বিটিটিবির লাইন সবচেয়ে পুরনো ও নির্ভরযোগ্য। কিন্তু নকশার দিক থেকে তারা ওই পর্যায়ে যেতে পারেনি।" কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনে নকশাগত ত্র"টি রয়ে গেছে