পাবনা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জেলার বিভিন্ন চাল গুদাম ও মিল থেকে প্রায় এক লাখ বস্তা ধান ও চাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
চালের মূল্য বৃদ্ধি রোধ এবং বাজারকে স্থিতিশীল রাখতে পাবনার বিভিন্ন চালকল ও চালের গুদামে অভিযান চালিয়ে সোম ও মঙ্গলবার এসব চাল ও ধান উদ্ধার করে যৌথবাহিনী। তবে উদ্ধারকৃত চাল ও ধান আটক না দেখিয়ে বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার যৌথ বাহিনী পাবনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল কামরুল মিল্লাত জানান, অধিক মুনাফার আশায় পাবনার এক শ্রেণীর ধান, চাল ব্যবসায়ী জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ধান ও চালের মজুদ গড়ে তোলে। চরম সংকটের সময়ও তারা এ সব ধান ও চাল বাজারে ছাড়েনি।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে উদ্ধারকৃত চাল ও ধান আটক না রেখে সংশ্লিষ্ট মালিকদের বাজারে ছাড়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে বাজারে চালের দাম কেজি প্রতি ৩/৪ টাকা কমেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24