২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত রুহুল আমীনের মরদেহ দেশে আসবে মঙ্গলবার

ফ্রান্সে প্রয়াত রাষ্ট্রদূত রুহুল আমীনের মরদেহ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রুহুল আমীন গত বৃহস্পতিবার মস্তিকে রক্তক্ষরণের কারণে প্যারিসের একটি হাসপাতালে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে প্রয়াত রাষ্ট্রদূত রুহুল আমীনের মরদেহ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রুহুল আমীন গত বৃহস্পতিবার মস্তিকে রক্তক্ষরণের কারণে প্যারিসের একটি হাসপাতালে মারা যান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকালে তার লাশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বেলা পৌনে ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে লাশ গুলশানে মরহুমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে। এরপর তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে। এদিকে, রুহুল আমীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও পররাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাউচনার। তাদের শোকবার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জানুয়ারি প্যারিসে মরহুমের একটি জানাজার আয়োজন করেছে ফরাসি সরকার। প্যারিসের বাংলাদেশিরা তাতে অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২৩৫ ঘ.