২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার 'অর্র্ন্তবতীকালীন' নয়: হাইকোর্ট

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে 'অর্র্ন্তবতীকালীন সরকার' ঘোষণার আবেদন জানিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত ১৩ ডিসেম্বর আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা এই রিট আবেদনের ওপর শুনানির পর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ রোববার এই আদেশ দেন। আবেদনকারী ব্যারিস্টার সোবহান শুনানিতে বলেন, গত বছর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর গঠিত হওয়া সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে 'অর্র্ন্তবতীকালীন সরকার' ঘোষণার আবেদন জানিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত ১৩ ডিসেম্বর আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা এই রিট আবেদনের ওপর শুনানির পর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ রোববার এই আদেশ দেন। আবেদনকারী ব্যারিস্টার সোবহান শুনানিতে বলেন, গত বছর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর গঠিত হওয়া সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয়। এই বিবেচনায় এ সরকারকে অর্র্ন্তবতীকালীন সরকার বলা যায়। কাজেই বর্তমান সরকারের উপদেষ্টার সংখ্যা ১০ জনে সীমিত রাখতে হবে এমন বাধ্যবাধকতাও থাকা উচিৎ নয়। জবাবে আদালতের পক্ষে থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিনই হতে পারবে এমন কথা সংবিধানের কোথাও বলা হয়নি। বরং বলা আছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচন আয়োজনের দায়িতপ্রাপ্তরা যদি এই সময়ের মধ্যে তা না করে তাহলে সংবিধান লংঘনের ফল তাদের ভোগ করতে হবে। আদালত আরো বলে, 'ডকট্রিন অব নেসেসিটি' অনুযায়ী দেশ কখনো সরকারবিহীন থাকতে পারে না। কাউকে না কাউকে দেশ চালাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংক্রান্ত সংবিধানের ৫৮ অনুচ্ছেদের কথা উল্লেখ করে মাসুদ রেজা সোবহান বলেন, ওই বিধান অনুযায়ী বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলা ঠিক নয়। এর জবাবে বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় বর্তমান সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার; অর্র্ন্তবতীকালীন সরকার নয়। তাছাড়া দেশে কোনো সাংবিধানিক শূন্যতা থাকতে পারে না। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত রিটটি 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজ করে দেয়। আদালতের আদেশের পর ব্যারিস্টার সোবহান সাংবাদিকদের বলেন, "রিটটি সঠিক আকারে দায়ের করা হয়নি বলে খারিজ হয়ে গেছে। তবে আদালত জানিয়েছে, এ বিষয়ে অন্য আকারে রিট করা যাবে।" তিনি বলেন, "নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারেনি। তাদের এই ব্যর্থতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করতে পারি।" ব্যারিস্টার সোবহান বলেন, "আদালতের মত হলো, যতদিন পর্যন্ত নির্বাচন না হবে 'ডকট্রিন অব নেসেসিটি' অনুযায়ী ততদিন এ সরকার ক্ষমতায় থাকতে পারবে। অর্থাৎ নির্বাচন না হওয়া পর্যন্ত এ সরকার দায়িত্ব ছাড়তে পারবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/১৯৪৩ঘ.