২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীসহ নিহত ২

চট্টগ্রামের মীরসরাই ও রাঙ্গুনীয়া থানা পুলিশ রোববার এক ছাত্রলীগ কর্মীসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতদের একজন মীরসরাই উপজেলার ধুম এলাকার ছাত্রলীগ কর্মী সামশুল আরেফিন (২৮)। তিনি কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ফিরেছেন। রাঙ্গুনীয়ার পাহাড়ি এলাকায় খুন হওয়া অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মীরসরাই ও রাঙ্গুনীয়া থানা পুলিশ রোববার এক ছাত্রলীগ কর্মীসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতদের একজন মীরসরাই উপজেলার ধুম এলাকার ছাত্রলীগ কর্মী সামশুল আরেফিন (২৮)। তিনি কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ফিরেছেন। রাঙ্গুনীয়ার পাহাড়ি এলাকায় খুন হওয়া অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি। মীরসরাই থানার উপ পরিদর্শক মাহমুদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মীরসরাইয়ের উত্তর নায়েরপুরের একটি পুকুর থেকে সামসুল আরেফিনের লাশ উদ্ধার করে। আরেফিনকে রোববার রাতের কোনো এক সময় হত্যা করে হয়ে থাকতে পারে। পরে তার লাশ পুকুরে ফেলে দেয় দুর্বত্তরা। মাহমুদুল হক জানান, কয়েকদিন আগে বিদেশ ফেরত আরেফিন রোববার রাতে উত্তর নায়েরপুরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে, রাঙ্গুনীয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক ইউনুস আলী জানান, রাঙ্গুনীয়া উপজেলার গোচরা এলাকায় জামিয়া উল মাদ্রাসার অদূরে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তরা আনুমানিক ২৬/২৭ বয়সের এক যুবককে জবাই করে হত্যা করে। তার মুখমণ্ডল ও শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৬২৩ ঘ.