ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ নাগাদ ভিয়েতনাম থেকে বাংলাদেশে এক লাখ মেট্রিক টন চাল আমাদানি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
তিনি জানান, প্রথম দিকে চাল উৎপাদনের দিক দিয়ে বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম দেশটি থেকে বাংলাদেশ ২০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা জানান।
আগামী মার্চ নাগাদ বাকি চাল দেশে এসে পৌঁছবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আরো বলেন, "দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোও এক্ষেত্রে ইতিবাচক সাড়া দিচ্ছে।"
তিনি জানান, স
bdnews24