২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যুর অভিযোগ

শহরের জালাসী এলাকায় এক কিশোরের ক্রিকেট ব্যাটের আঘাতে আরেক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বাবুল হোসেন (১৬) এলাকার তাজিমউদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

পঞ্চগড়, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের জালাসী এলাকায় এক কিশোরের ক্রিকেট ব্যাটের আঘাতে আরেক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বাবুল হোসেন (১৬) এলাকার তাজিমউদ্দিনের ছেলে। নিহতের বড় ভাই জুয়েল ও তার বাবা তাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে জালাসী স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে বাবুলের দুই বন্ধু একই এলাকার গহেরউদ্দিনের ছেলে মনির (১৫) ও ঢেপেরু মোহাম্মদের ছেলে রাব্বী (১৬) তার কাছে থাকা টেপ (বিদ্যুত তার জোড়া দেয়ার কাজে ব্যবহৃত আঠাযুক্ত প্লাস্টিকের ফিতা) ফেরত চায়। বাবুল সেটা দিতে অস্বীকার করলে রাব্বী ও মনির তাকে মারপিট করে। এক পর্যায়ে মনির ব্যাট দিয়ে তার ঘাড় ও মাথায় আঘাত করে। এতে বাবুল মাটিতে লুটিয়ে পড়ে। তারা জানান, পরে স্থানীয় লোকজন বাবুলকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রংপুর নেয়ার পথে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান সে মারা গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবুলের বড় ভাই জুয়েল জানান, লাশ আনার পর পঞ্চগড় সদর থানায় মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৭২০ ঘ.