ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাউজ অফ কমন্স এর বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য মার্গারেট অ্যান মেইন ও জন টিমোথি আর্চার শনিবার ভোরে সপ্তাহব্যাপী সফরে ঢাকা এসেছেন।
সফরে এই দুই বিরোধী দলীয় সদস্য আওয়ামী লীগ, বিএনপি ও বিকল্পধারাসহ বেশকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তারা সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনসহ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে।
সকালে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান বিএনপির রিজভী আহমেদ, অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন (খোকন), সাবেক সাংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, ব্যারিস্টার নওশাদ জমির ও আওয়ামী লীগের অ্যাডভোকেট এ কে এম রহমান, ব্যারিস্টার আবুল কালাম আজাদ প্রমুখ।
অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন (খোকন) দুই সদস্যের আসার খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে অবস্থানের সময় নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা সংশ্লি
bdnews24