অ্যামনেস্টি মহাসচিব আইরিন খান ঢাকায়
আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব অ্যাডভোকেট আইরিন খান ৬ দিনের সফরে শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। এসেই তিনি ব্যস্ত সময় কাটান। সকালে আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে একটি সভায় যোগ দেন।
ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব অ্যাডভোকেট আইরিন খান ৬ দিনের সফরে শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।
এসেই তিনি ব্যস্ত সময় কাটান। সকালে আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে একটি সভায় যোগ দেন।
ঢাকা অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ, আইন উপদেষ্টা ব্যাারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আইরিন খান মানবাধিকার সংস্থাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আইরিন খান আগামী ৯ জানুয়ারি ধানমন্ডির দৃক গ্যালারিতে এক গোল টেবিল বৈঠকে যোগ দেবেন।
শুক্রবার সংস্থার এক বিবৃতিতে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কারাবন্দি কার্টুনিস্ট আরিফুর রহমানকে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করা হয়। শুক্রবার সংগঠনটি নিজস্ব ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ দাবি জানায়।
দৈনিক প্রথম আলোর ব্যাঙ্গ সাময়িকী আলপিনে ছাপা হওয়া একটি কার্টুন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে
