ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কামরাঙ্গীর চরের জাওলাহাটি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মাসুদ হাওলাদার (১৮) নামের এক তরুণের জবাই করা লাশ উদ্ধার করেছে পুুলিশ।
কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওয়াদুদ জানান, মাসুদ ৩১ ডিসেম্বর রাতে তার হাজারীবাগের বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিকদার মেডিকেল কলেজের পেছনের জাওলাহাটি খাল থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা বাদল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ মিরপুর রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারে চাকরি করতো। তার একটি দামি মোবাইল ফোন ছিল। ওই মোবাইল ফোনের জন্য বন্ধুরাই মাসুদকে খুন করেছে বলে সন্দেহ করছেন বাদল।
এ ব্যাপারে কামরাঙ্গীর চর থানায় একটি মামলা করেছেন তিনি।
উপ পরিদর্শক ওয়াদুদ জানান, ময়না তদন্তের জন্য মাসুদের লাশ শুক্রবার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২২২৫ ঘ.
bdnews24