২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাংস্কৃতিক সংগঠন শ্র"তির অর্ধযুগ পূর্তিতে পিঠা উৎসব

সিলেটে সাংস্কৃতিক সংগঠন 'শ্র"তি' এর অর্ধযুগ পূর্তি উপলক্ষে নগরীর মীরেরময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী পিঠা উৎসবে রকমারি পিঠা নিয়ে ১৭টি স্টল বসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সিলেট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সাংস্কৃতিক সংগঠন 'শ্র"তি' এর অর্ধযুগ পূর্তি উপলক্ষে নগরীর মীরেরময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী পিঠা উৎসবে রকমারি পিঠা নিয়ে ১৭টি স্টল বসে। শুক্রবার সকালে গ্রামীণ ফোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধন করেন শ্র"তির সভাপতি কবি রবিশঙ্কর মৈত্রী। আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, গ্রামীণ ফোন সিলেটের কর্মকর্তা জুবায়ের আহমদ, সিলেট উদীচির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নিরঞ্জন দে যাদু। স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত গুপ্ত। বক্তারা বলেন, "বাংলার আবহমান ঐতিহ্যের সাক্ষী আমাদের গ্রামীণ উৎসব, পার্বন ও সংস্কৃতি। এই সংস্কৃতি বাঙালির মননে অঙ্গাঅঙ্গিভাবে মিশে রয়েছে। অথচ প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে হাজার বছরের বাঙালি সংস্কৃতির অনেককিছুই আজ বিলুপ্তির পথে। এ অবস্থার উত্তরণ না হলে বাঙালি জাতি তার নিজস্বতা হারাবে।" উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাউল গান, পালা গান ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.