২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সঙ্কটে সম্ভাব্য দুর্নীতির তদন্ত করবে দুদক

দেশব্যাপী সার সঙ্কটের ঘটনায় কোনো দুর্নীতি বা অনিয়ম রয়েছে কিনা তা তদন্ত করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে চালের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে তদন্তের কোনো পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী সার সঙ্কটের ঘটনায় কোনো দুর্নীতি বা অনিয়ম রয়েছে কিনা তা তদন্ত করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে চালের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে তদন্তের কোনো পরিকল্পনা এখনো নেওয়া হয়নি। দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান। কমিশনের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বাজারে সারের সরবরাহ কম ও চাহিদা বেশি থাকলে মূল্য বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। তবে এতে কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কিনা, তা দুদক খতিয়ে দেখবে। তবে চালের কৃত্রিম সঙ্কট ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে গণমাধ্যমের কাছে খাদ্য উপদেষ্টার সা