২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে ডিজেলবাহী ট্যাংকারে আগুন

নগরীর ডবলমুরিং এলাকায় দেওয়ান হাট ওভারব্রিজের ওপর মেঘনা পেট্রোলিয়ামের একটি ডিজেলবাহী ট্যাংকারে আগুন ধরলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং এলাকায় দেওয়ান হাট ওভারব্রিজের ওপর মেঘনা পেট্রোলিয়ামের একটি ডিজেলবাহী ট্যাংকারে আগুন ধরলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ দমকল অফিসের মোবিলাইজার অফিসার শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ছয়টার দিকে দেওয়ান হাট ওভারব্রিজের ওপর ট্যাংকারের ব্যাটারিতে বিদ্যুৎ স্পার্ক করলে আগুনের সূত্রপাত হয়। এতে ট্যাংকারের সামনের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে যায়। তবে ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের আগেই বিশেষ ফোম জাতীয় কেমিক্যাল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএইচবি/২২২৯ ঘ.