২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে : ফখরুদ্দীন

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের পোশাক শিল্পখাতে সক্ষমতা ও উৎপাদনশীলতা এবং বহুমুখীকরণ কার্যক্রমে গতি আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, "আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সুবিধা আদায় করতে জ্ঞান, কৌশল ও দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের পোশাক শিল্পখাতে সক্ষমতা ও উৎপাদনশীলতা এবং বহুমুখীকরণ কার্যক্রমে গতি আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, "আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সুবিধা আদায় করতে জ্ঞান, কৌশল ও দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে।" মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী ভাষণে তিনি এসব বলেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতে মানবসম্পদ উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন চীনা পোশাক শিল্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশের মতো দেশ ইউরোপের রপ্তানি বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস প্রেসিডেন্ট সাহাব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও এফবিসিসিআই এর প্রশাসক মঞ্জুর এলাহী। প্রধান উপদেষ্টা জানান, ২০০৬-০৭ অর্থ বছরে বাংলাদেশর রপ্তানি আয় হয়েছে ১২ দশমিক ১ বিলিয়ন ডলার। যার মধ্যে ৭৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। ফখরুদ্দীন আহমদ বলেন, "গুটিকয়েক পণ্যের উপর নির্ভরতা হ্রাস এবং প্রতিযোগিতামূলক মূল্যে বিশ্ব বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে।" কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক গভর্নর ও বিশ্ব ব্যাংকের প্রাক্তন জ্যেষ্ঠ কর্মকর্তা ফখরুদ্দীন লক্ষে পৌঁছতে ব্যবসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, আমদানি-রপ্তানি ও ব্যাংকঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, বাজার স