২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: একটি লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১১

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। ট্রলারের ১৩ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। সোমবার রাতে মাটিবোঝাই ট্রলারটি ৪০ জন শ্রমিক নিয়ে বক্তাবলি যাওয়ার ডুবে যায়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া ট্রলার থেকে শুক্কুর আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 06:31 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। ট্রলারের ১৩ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। সোমবার রাতে মাটিবোঝাই ট্রলারটি ৪০ জন শ্রমিক নিয়ে বক্তাবলি যাওয়ার ডুবে যায়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া ট্রলার থেকে শুক্কুর আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ২৭ যাত্রীর মধ্যে ১৫ জনের সন্ধান পাওয়া গেছে। তারা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। তবে ট্রলারের ১১ আরোহী এখনো নিখোঁজ রয়েছে। নিহত শুক্কুর আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর থানায়। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ডুবে যাওয়া ট্রলারের সন্ধানও পাওয়া গেছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। বিআইডব্লিওটিসির চেয়ারম্যান আব্দুল মান্নান হালদার মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতার বিষয়ে খোঁজ খবর নেন। সোমবার রাতে ট্রলারটি ডুবে গেলে ১৩ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে এলাকাবাসী। জেলা প্রশাসক মনির উদ্দিন জানান, মাটি বোঝাই ট্রলারটি বক্তাবলি যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে মেঘনা ও ধলেশ্বরীর মোহনায় পৌঁছানোর পর এমভি বন্ধন নামে একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। লঞ্চটি ধাক্কা দিয়েই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এ নেয়াজী জানান, ট্রলারে মোট ৪০ জন শ্রমিক ছিল। সোমবার উদ্ধারকৃতদের মধ্যে আঙ্গুর মিয়া (৪০), আল আমিন (৩০), কালা মিয়া (৩২) ও আকবর মিয়া নামে চার জনকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ফজলে রহমান (৩৫), সৈয়দ আলী (৩০) ও আবদুল্ল